ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সম্প্রীতির দেশ গড়ে তুলতে হলে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।


সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে পূজামণ্ডপে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে, তা সারা বছর ধরে বজায় রাখা প্রয়োজন।


তিনি আরও বলেন, মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে পারস্পরিক সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপে তাঁর উপস্থিতি কেবল হাইকমিশনার হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে। সবার সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতেই তিনি সেখানে এসেছেন।


বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। একই সঙ্গে ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে পূজামণ্ডপে অঞ্জলি দেন দীনেশ ত্রিবেদী।

ads
ads
ads

Our Facebook Page

↑